কীভাবে সাহায্য করতে পারি?
ডেলিভারি, রিটার্ন আর পেমেন্টের সব তথ্য এখানে। উত্তর না পেলে আমাদের কল করুন, আমরা খুশি হয়ে সাহায্য করব।
ডেলিভারিDelivery
| এলাকা | সময় | চার্জ |
|---|---|---|
| ঢাকার ভেতরে | ২৪–৪৮ ঘণ্টা | ৳৭০ |
| ঢাকার বাইরে | ২–৪ দিন | ৳১৩০ |
চেকআউটে আপনার জেলা অনুযায়ী ডেলিভারি চার্জ যোগ হয়। বিকেল ৫টার আগে অর্ডার করলে সাধারণত সেদিনই পার্সেল পাঠানো হয়। পার্সেল হাতে পেয়ে খুলে দেখে নিন।
রিটার্ন ও বদলReturns & exchanges
৭ দিনে এক্সচেঞ্জ
পণ্যে কোনো সমস্যা থাকলে আমরা এক্সচেঞ্জ করে দিই। শর্তগুলো:
- প্রোডাক্ট হাতে পাওয়ার সময় অবশ্যই Unboxing Video করতে হবে।
- যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেই Unboxing Video সহ আমাদের জানাতে হবে।
- ভিডিও ছাড়া কোনো ধরনের ক্লেইম গ্রহণযোগ্য হবে না।
- সমস্যার প্রমাণ নিশ্চিত হওয়ার পর, সর্বোচ্চ ৭ দিনের মধ্যে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দেওয়া হবে।
কোনো পণ্যের পেজে আলাদা শর্ত লেখা থাকলে সেই পণ্যে ওই শর্তই প্রযোজ্য।
পেমেন্টPayment options
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়া হয়। পার্সেল পাঠানোর আগে আমরা ফোনে অর্ডার কনফার্ম করি।
সাধারণ প্রশ্নFAQ
কীভাবে অর্ডার করব?
পণ্য কার্টে যোগ করে চেকআউটে যান। নাম, মোবাইল নম্বর, জেলা, থানা আর ঠিকানা দিন, তারপর ক্যাশ অন ডেলিভারি বা বিকাশ বেছে নিন। পাঠানোর আগে আমরা ফোনে অর্ডার কনফার্ম করি।
টাকা দেওয়ার আগে পণ্য দেখে নিতে পারব?
হ্যাঁ। ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারিম্যানের সামনে পার্সেল দেখে তারপর টাকা দিতে পারবেন।
সঠিক সাইজ কীভাবে বুঝব?
আমাদের পোশাক বাংলাদেশের সাধারণ মাপে আর জুতা EU মাপে (বেশিরভাগ ৩৯–৪৪)। দুই সাইজের মাঝামাঝি হলে বড়টা নিন, অথবা আমাদের কল করুন।
অর্ডার বদলানো বা বাতিল করা যাবে?
হ্যাঁ, পার্সেল পাঠানোর আগে পর্যন্ত। অর্ডার নম্বরসহ যত দ্রুত সম্ভব কল বা মেসেজ করুন।

